বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি, রানার্স আপ মাভাবিপ্রবি
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১:১০ AM
ফাইল ছবি

ফাইল ছবি

‎‎দ্বিতীয়বারের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ডিবেটিং সোসাইটি এবং রানার্স আপ হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।

‎শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় পাবিপ্রবির কনভেনশন হলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ফাইনালে উত্তেজনাপূর্ণ বিতর্কে মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (সরকারি দল) এবং মাভাবিপ্রবি (বিরোধী দল)। বিচারকমণ্ডলীর রায়ে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

‎মাভাবিপ্রবির পক্ষে ফাইনালে যুক্তিযুদ্ধে অংশ নেন শেখ মহসিন আহমেদ, ইনজামামুল হক জয় এবং জামিরুল আহমেদ মিয়াঁজী। দলটি তাদের ধারাবাহিক যুক্তি, তথ্যভিত্তিক বক্তব্য ও দক্ষ উপস্থাপনার মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করে।

‎এর আগে দুপুর ১টায় অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) ডিবেটিং সোসাইটির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি। বিতর্কের বিষয় ছিল— “এই সংসদ পরিবেশ, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার আন্দোলনে সেলিব্রেটি ইনফ্লুয়েন্সারদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের প্রবণতাকে সমর্থন করে।” বিতর্কে মাভাবিপ্রবি বিজয়ী হয় এবং ফাইনালের টিকিট নিশ্চিত করে।

‎প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুল আওয়াল। তিনি বলেন, “দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকরা আজ যে যুক্তির লড়াইয়ে অংশ নিয়েছে, ভবিষ্যতে তারা জ্ঞান ও চিন্তার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”

‎এই প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়। আয়োজনটি পরিচালনা করে পাবিপ্রবির বিতর্ক সংগঠন ‘পাস্ট ডিবেটিং সোসাইটি’।

‎মাভাবিপ্রবির রানার্স আপ হওয়াকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি গৌরবময় অর্জন হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয়ের বিতর্কচর্চা ও সহশিক্ষা কার্যক্রমে এই অর্জন নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জাতীয়   আন্তঃবিশ্ববিদ্যালয়   বিতর্ক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close