শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুরাদনগরে ট্রিপল মার্ডার
‘ওরা আল্লাহু আকবর বলে আমার মা, ভাই-বোনকে হত্যা করেছে’
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১:০৪ AM
রিক্তা আক্তার

রিক্তা আক্তার

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনার পর নিহত রোকসানা আক্তার রুবির বড় মেয়ে রিক্তা আক্তার সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন বিভীষিকাময় সেই সময়ের ভয়াল চিত্র।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিক্তা কান্নাভেজা কণ্ঠে বলেন, "ওরা ‘আল্লাহু আকবর’ বলে আমার মা, ভাই-বোনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।"

রিক্তার বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন রাতে শত শত মানুষ তাদের বাড়ি ঘেরাও করে। তিনি দ্রুত ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। তবে পুলিশের পৌঁছানোর আগেই হামলাকারীরা ঢুকে পড়ে। তার চোখের সামনেই তার মাকে পিটিয়ে হত্যা করে। এরপর তাকেও বেধড়ক মারধর করে, হাত-পা ভেঙে দেয়। কোনোরকমে দুই সন্তানকে নিয়ে একটি কক্ষে ছিটকিনি লাগিয়ে তিনি প্রাণ বাঁচান।

রিক্তা জানান, তার ভাই শ্বশুরবাড়িতে ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরলে সিঁড়ির কাছেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। দুই বোন রুমা ও জোনাকি আশ্রয়ের চেষ্টা করেও বাঁচতে পারেননি—তাদেরকেও কুপিয়ে হত্যা করা হয়। রুমাকে মৃত ভেবে রেখে গেলেও তিনিই একমাত্র প্রাণে বেঁচে যান।

পালিয়ে বাঁচার সেই বর্ণনা দিতে গিয়ে রিক্তা বলেন, "আমি সন্তানদের নিয়ে দুই প্রতিবেশীর বাড়িতে আশ্রয় চাই, তারা ঘর থেকে লাথি মেরে বের করে দেয়। আমি পা ধরে মিনতি করি, কিন্তু তারা আমার দুই শিশুর জীবন ভিক্ষা দিতেও রাজি হয়নি। পরে একটি টয়লেট ট্যাংকির পাশে লুকিয়ে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকি।"

রিক্তার অভিযোগ, পুলিশ আসার পর তার দুই বোন রুমা ও জোনাকি ফোনে বলেন, ‘আমরা বেঁচে আছি।’ তখন তিনি বলেন, ‘পুলিশ আসা পর্যন্ত রুম থেকে বের হয়ো না।’ কিন্তু পুলিশের উপস্থিতির সময়ই চেয়ারম্যান শিমুল বিল্লালসহ অন্যরা তাদের ওপর হামলা চালায়।

রিক্তার কথায়, “আমার ভাইকে চোঁকা বাঁশ দিয়ে কোপানো হয়েছে, আমার বোনকে বিবস্ত্র করে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশের ওপরও লাথি মেরেছে ওরা।”

তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর এখন তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে। “তারা বলছে, আমার মা মাদক ব্যবসা করে ১৩ তলা বিল্ডিং করেছে! তাহলে এতদিন প্রশাসন কী করছিল?”

এ ঘটনায় শুক্রবার রিক্তা আক্তার বাদী হয়ে আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করে মোট ৩৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়াও মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিদের ধরতে র‌্যাব ও সেনাবাহিনী পৃথক অভিযানে নেমেছে। শুক্রবার রাত পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রিক্তা আক্তার প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বলেন, “যদি এসব খুনিদের গ্রেপ্তার ও বিচার না হয়, তাহলে ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। আমি আমার মা, ভাই ও বোনদের হত্যার বিচার চাই। আমি চাই তাদের ফাঁসি হোক।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ভাই-বোন   হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close