প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:৩৩ পিএম

সংগৃহীত ছবি
চার কিশোর শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে কক্সবাজারের রামুতে।
গতকাল শুক্রবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে জুমার নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি চার কিশোর। তারা রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পরস্পর আত্মীয় বলে জানান তাদের পারিবার।
পরিবারের সদস্যরা বলেছেন, “জুমার নামাজের জন্য বের হওয়ার পর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও কোন সন্ধান মেলেনি তাদের।”
নিখোঁজ চারজন কিশোর হলো, রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহ’র ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল, সদর উপজেলার বাংলাবাজার মুক্তারকুলের কলিম উল্লাহ’র ছেলে উমর ফারুক ইমন।
রামু থানার অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান বলেন, “এ রকম একটি ঘটনা শুনেছি। কেউ অভিযোগ দেয়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।”