প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:৪৪ পিএম

সংগৃহীত ছবি
অসদাচরণ ও পলায়নের অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) জারিকৃত এক আদেশে এই সিদ্ধান্ত জানান আইন ও বিচার বিভাগ।
আদেশে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধির আওতায় আনিসুর রহমানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
আদেশে আরো উল্লেখ করা হয়, যেহেতু অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুতর। এবং অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে অবিলম্বে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মর্মে কর্তৃপক্ষের কাছে প্রতীয়মান হয়েছে, সেহেতু আনিসুর রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।
উল্লেখ্য, বিধি অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন বলে জানা যায়।