সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      
ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ২:০২ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৬:৪১ PM

চট্টগ্রাম বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পরমুহুর্তে যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে। তবে যাত্রীরা সবাই নিরাপদ আছেন। কিন্তু বিমান ওঠানামাসহ বিমানবন্দরের রানওয়ের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন পুরোদমে সচল রয়েছে।

আরও পড়ুন

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে ৩৭৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG138 চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের (টোইং ভেহিকল) মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়।

আরও পড়ুন

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলীল জানান, ফ্লাইটটি অবতরণের পরমুহুর্তেই রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে আটকে যায়। তবে যান্ত্রিক ত্রুটি সারানোর পর ফ্লাইটটিকে সকাল ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে অ্যাপ্রোনে সরিয়ে নেয়া হয়। সকাল সাগে ১১টার পর রানওয়ের কার্যক্রম আবারও সচল হয়।

স্বদেশ প্রতিদিন /কেআেইকে


আরও সংবাদ   বিষয়:  ফ্লাইট   যান্ত্রিক   ত্রুটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close