প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম

সংগৃহীত ছবি
সোনাগাজীতে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মতবিনিময় সভা ও সদ্য যোগদান কৃত নবীন শিক্ষক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে এই আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলার নির্বাহী অফিসার মারজান হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম তাহেরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদুল হাসান।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সহ-সভাপতি সুজিত চন্দ্র মজুমদার ও মতিগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সোনাগাজী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আলম। এছাড়া বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা শাখা সিনিয়র সহ সভাপতি আবু তৈয়ব, সোনাগাজী বালিকা সপ্রাবি এর প্রধান শিক্ষক এমদাদুল হক, দক্ষিণ পশ্চিম চরচান্দিয়া হোসেন মাস্টার সপ্রাবি এর সহকারী শিক্ষক মোশারফ হোসেন প্রমূখ।
এসময় গুনী শিক্ষক হিসেবে সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহমেদ কে সম্মাননা স্মারক ও নতুন শিক্ষকদের সম্মান স্মারক ও ফুল দিয়ে বরণ করা হয়।