বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনার আমিনপুরে কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরি
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯:১১ পিএম

পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে কবরস্থান থেকে রাতের আঁধারে ২১টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) ভোররাতে উপজেলার বিরাহিমপুর কবরস্থানে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি দেখতে পান মৃত ব্যক্তির স্বজনরা। কবরস্থানের উপরের মাটি ও বাঁশের চরাট সরানো দেখে সন্দেহ হয় তাদের। এ সময় তারা ভালো করে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে পান কবর খোঁড়া। ভিতরে কঙ্কাল নেই। পরে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়। খবর পেয়ে কবরস্থান পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, গত রাতের কোন এক সময় সংঘবদ্ধ চক্র এই কবরস্থান থেকে ২১টি মাথার খুলি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে চোর চক্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন ও মনিরুল ইসলাম বলেন, আমাদের আত্মীয়-স্বজনকে কবরস্থানে দাফন করা হয়েছে। আমরা প্রতি শুক্রবার ভোরে ফজর নামাজের পর কবর জিয়ারত করতে আসি। আজকে এসে দেখি বিভিন্ন কবরস্থান খোঁড়া বাঁশের চরাট সরানো। পরে ভেতরে দেখতে পাই কঙ্কাল নেই, মাথার খুলি বেশিরভাগ নেই। আমাদের ধারণা একটি সংঘবদ্ধ চক্র মাথার খুলিগুলো চুরি করে নিয়ে গেছে। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে স্বদেশ প্রতিদিন কে  জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই কবরস্থানটি পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। চক্রটিকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। 

উল্লেখ্য, এর আগে একই উপজেলার খাস আমিনপুর ও সাঁথিয়া উপজেলার রাজাপুর এলাকার দুটি কবরস্থান থেকে একইভাবে বেশকিছু কঙ্কাল চুরির ঘটনা ঘটে।


স্বদেশ প্রতিদিন /কেআইকে



আরও সংবাদ   বিষয়:  পাবনা   আমিনপুর   কবরস্থান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close