সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার বাবুর্চি
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৯:২০ পিএম
অভিযুক্ত তারা মিয়াকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।

অভিযুক্ত তারা মিয়াকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।

কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের গাছতলা ঘাট এলাকায় অবস্থিত জামালুস সুন্নাহ কওমি মাদ্রাসার এগারো বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে মাদ্রাসা থেকে অভিযুক্ত তারা মিয়াকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। 

জানা যায়, তারা মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। গত ১১ জুন দুপুরের খাবারের সময় মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী বর্তমানে হিফজ বিভাগের ছাত্র।  

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই দুপুরে ওই ছাত্র তার পায়ুপথে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে পরীক্ষা করার পর বলাৎকারের আলামত পায়। উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মাদ্রাসার বাবুর্চি তারা মিয়াকে অভিযুক্ত করে ভৈরব থানায় মামলা দায়ের করেন। এবং ঐ মামলার প্রেক্ষিতে আজ দুপুরে মাদ্রাসা থেকে অভিযুক্ত তারা মিয়াকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ভৈরব থানায় এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় মামলা করেছে। মামলার আসামি তারা মিয়াকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ভৈরব   মাদ্রাসা   বলাৎকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close