বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাঁশ কাটা নিয়ে তর্ক, আটক ১      ● মেডিকেল কলেজ ধ্বংসের দ্বারপ্রান্তে      ● লি বেকারের জোড়া গোলে চাপে বাংলাদেশ      ● সাইবার অপরাধ দমনে যাত্রা শুরু ‘সাইবার পুলিশ ইউনিটের’      ● ‘জামায়াত পারেনি, প্রধানমন্ত্রী পেরেছেন’: রুহুল কুদ্দুস কাজল      ● নানাবাড়ির স্মৃতি মনে করে যা বললেন প্রধানমন্ত্রী      ● ইয়ানবু রক্ষায় সেনা-প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ফ্রান্স      ● হাসপাতালে ডেঙ্গু-ডায়রিয়ার রোগীদের ঠাঁই ফ্লোরে      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● ডিজিটাল পেমেন্ট বাড়াতে বনানীতে বাংলা কিউআর প্রচারণা      ● জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর      ● ব্রিজে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন      
জাবিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক সেমিনার
জাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৬:১৫ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৭:১৬ PM

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) এর উদ্যোগে "জেইউএসসি সায়েন্টিফিক রিসার্চ সেমিনার ২০২৫" সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও মাইক্রোবিয়াল মিউটেশন” বিষয়ে আলোচনা করেন খ্যাতনামা অণুজীববিদ এবং বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম। 

তিনি ৯৫টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং তার কাজের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী ৩৭০০ এর অধিক সাইটেশন এবং h-index ৩২ অর্জন করেছেন। এছাড়া, তিনি বিভিন্ন জার্নালসমূহে রিভিউয়ার ও সম্পাদকীয় বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও মাইক্রোবিয়াল মিউটেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক সালেকুল ইসলাম। তিনি অণুজীবের জিনগত রূপান্তর, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিকের প্রকারভেদ ও কার্যপদ্ধতি, কীভাবে মানবদেহ ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে উঠছে এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

এর আগে, জাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা এর সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো. সৌরভ। তিনি বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও জনস্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জ গুলোর মধ্যে অন্যতম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে প্রায় এক কোটি মানুষের শরীর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। যার প্রভাবে সাধারণ রোগে মানুষ মারা যাবে। মারাত্মক এ স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করতে জাবি সায়েন্স ক্লাবের এ আয়োজন। 

সেমিনারে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার বলেন, আমরা জ্ঞানবিজ্ঞান চর্চায় কেন যেন পিছিয়ে পড়েছি। সিস্টেম এবং পরিবেশ রক্ষায় কাজ করলে দেশ এগিয়ে যাবে। গ্রামের হাতুড়ি ডাক্তার একাধিক অ্যান্টিবায়োটিক একসাথে দিয়ে দেয়। ফলে রোগী ভালো হলেও অন্যান্য অ্যান্টিবায়োটিকের ফলে শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সসি তৈরি হয়। আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আছে কৃষি এবং লাইভস্টক খাত। 

ক্লাবের উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পাঠদান করেন এবং শিক্ষার্থীরা তা গ্রহন করেন। একাডেমিক কাজের পাশাপাশি সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রসার ও জনসচেতনতামূলক এ ধরনের সেমিনার আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। 

ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক বলেন, আমরা বিজ্ঞানীদের জন্য গবেষণা করি না, আমরা মানুষের জন্য গবেষণা করি। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষণাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। জাবি সায়েন্স ক্লাব সবসময় সৃজনশীল কাজকর্ম করে থাকে। জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রমের জন্য জাবি সায়েন্স ক্লাবকে ধন্যবাদ জানাই।

সেমিনার আয়োজনে কনভেনরের দায়িত্ব পালন করেন প্রিতম রায়, কো-কনভেনর তাসনুভা তাহানিন হোছাইন, মাহমুদ হাসান আকিব এবং আইরিন জাহান আঁচল।



স্বদেশ প্রতিদিন /কেআইকে



আরও সংবাদ   বিষয়:  জাবি   অ্যান্টিবায়োটিক   রেজিস্ট্যান্স   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close