শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগরপুর কলেজ মসজিদের পাশে মডেল মসজিদ নির্মাণের দাবিতে গণজমায়েত
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:১১ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৫:৫৮ PM

টাঙ্গাইলের নাগরপুরে মডেল মসজিদের স্থান নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক জনমত। উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে একটাই দাবি নাগরপুর সরকারি কলেজ মসজিদের পাশেই মডেল মসজিদ নির্মাণ করতে হবে। এলাকার ৯৯ শতাংশ মানুষ বিশ্বাস করেন, এ জায়গা ধর্মীয়, সামাজিক ও ব্যবহারিক দিক থেকে সবচেয়ে উপযুক্ত।

এই দাবির পক্ষে  শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজ শেষে নাগরপুর সরকারি কলেজ গেইট এলাকায় অনুষ্ঠিত হয় এক শান্তিপূর্ণ গণজমায়েত। আয়োজনে ছিল তৌহিদি জনতা। হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গণজমায়েতে বক্তারা বলেন, “নাগরপুর কলেজ মসজিদের পাশের স্থানটি বহুদিন ধরে ইবাদতের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জায়গাটি সবার কাছে পরিচিত ও সম্মানিত। রাস্তার সাথে হওয়ায় নারী-পুরুষ, বৃদ্ধ, ছাত্র-শিক্ষকসহ সকলেই এখানে সহজে আসতে পারে।”

একজন আলেম বলেন, "এই জায়গাটির ধর্মীয় গুরুত্ব আছে। এখানে মসজিদ হলে তা মুসল্লিদের জন্য বড় উপকার হবে।"এক ব্যবসায়ী বলেন, "প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, জনতার দাবিকে সম্মান করুন। মডেল মসজিদ এখানেই হোক।"এক তরুণ বলেন, "আমরা কোনো সংঘাত চাই না। জনগণের ঈমানী দাবি নিয়ে এসেছি।"

নাগরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম বলেন, “এটা কোনো রাজনৈতিক দাবি নয়। এটা জনগণের ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মত প্রকাশ করছি। প্রশাসনের প্রতি আহ্বান, কোনো বিতর্ক সৃষ্টি না করে জনগণের এ দাবিকে বাস্তবে রূপ দিন।”

এ সময় উপস্থিত ছিলেন, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি সাদিকুর রহমান, মোঃ মোশাররফ হোসেন মুসা, মোঃ গোলাম মোস্তফা গোলাম, সাইদ আলী স্বাধীন, লুৎফর রহমান, মীর মুশফিক শৈবাল, রাজিব আহমেদসহ আরও অনেক ধর্মপ্রাণ জনতা ও স্থানীয় বিশিষ্টজন।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  নাগরপুর   কলেজ   মসজিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close