মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুর পরিকল্পনা এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত      ● কাঁঠালিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর      ● চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সার পাচারের সময় ডিলারসহ আটক ২       ● নাসিরনগরে অটোরিকশাচালক হত্যা, প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের      ● বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২      ● যশোর হাসপাতালে রোগীর স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার অভিযোগে নারী আটক      ● বিসিসির উদ্যোগে এইচপিভি রুটিন টিকাদান কার্যক্রম নিয়ে অ্যাডভোকেসি সভা      ● চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর আতঙ্ক      ● সর্দিজ্বরে মুখের তিতা ভাব কাটাবে যেসব টক ফল      ● আনোয়ারায় রেস্তোরাঁর রান্নাঘরে অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা      ● রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ      
বাংলাদেশি ২০ পাসপোর্টসহ আটক ভারতীয় ট্রাকচালক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:১৫ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৪:৫৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০টি বাংলাদেশি পাসপোর্টসহ যশোরের বেনাপোল বন্দরে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছেন আনসার সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টায় বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে বেচারাম প্রামাণিক (৪৩) নামের এই ভারতীয় ট্রাকচালককে আটক করা হয়।

সূত্র জানায়, সার্বিয়ার ভিসা লাগানো পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনছিলেন বেচারাম প্রামাণিক। সবগুলো পাসপোর্টে ২৪ জুন তারিখে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে। ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে ঢোকার জন্য তারা এ ভিসা লাগিয়েছিলেন।

বেনাপোল বন্দরের আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, আগে থেকে তাদের কাছে গোপন সংবাদ ছিল, ভারত থেকে অবৈধভাবে এক ট্রাকচালককে দিয়ে বাংলাদেশি বেশ কিছু পাসপোর্ট পাঠানো হচ্ছে। পরে তারা বন্দরের ভেহিকেল টার্মিনাল গেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে সন্দেহভাজন ওই ট্রাকচালক পেট্রাপোল বন্দরের কার্যক্রম শেষ করে বাংলাদেশে প্রবেশ করে বন্দর ভেহিকেল টার্মিনাল গেটে এলে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হয়।

তিনি আরো জানান, এ সময় ওই ব্যাগের মধ্যে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। ওই পাসপোর্টগুলোর প্রত্যেকটিতে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে। আটক ট্রাকচালককে পাসপোর্টসহ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

উদ্ধার পাসপোর্টগুলো যাদের নাম পাওয়া গিয়েছে, তারা হলেন- চাঁদপুরের মনোহরগাজীর ছেলে মোজাম্মেল হোসেনের, নোয়াখালীর রফিউল্লার ছেলে ইমরান হোসেন, কিশোরগঞ্জের রিপন মিয়ার ছেলে অপূর্ব মিয়া, ঢাকার আব্দুল মাজিদের ছেলে ফয়সাল আহম্মেদ, নোয়াখালীর আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের, আলাউদ্দীনের ছেলে আব্দুল আজিজ, সাহেব উদ্দীনের ছেলে আব্দুর রহিম, অমল চন্দ্র দাসের ছেলে রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার রেজাউল ইসলামের ছেলে তানভির হাসান, নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, নূর হোসেনের ছেলে পলাশ হোসেন, নুর মোহাম্মদ শেখের ছেলে জাকারিয়া, ইউনুছের ছেলে আবু সাঈদ, ফেনির মোরশেদ আলমের ছেলে আব্দুল করিম, নরসিংদীর বাতেন মিয়ার ছেলে ফাইম মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার হাজি আব্দুল মান্নানের ছেলে ইসহাক, সাতক্ষীরার খলিল গাজীর ছেলে হুমায়ন কবির, ঢাকার দানেশ আলীর ছেলে নাজমুল ইসলাম, গাজীপুরের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন ও মানিকগঞ্জের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারতীয়   ট্রাকচালক   বাংলাদেশি পাসপোর্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close