বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত ১৮ জন
ববি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩:২৪ পিএম

বাংলাদেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক সরকারি নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)। প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কাস্টমস, পররাষ্ট্রসহ বিভিন্ন ক্যাডারে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষার আয়োজন করে থাকে।

সম্প্রতি পিএসসি কর্তৃক প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলে সারাদেশে মোট ১ হাজার ৬৯০ জন প্রার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এরমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮ জন শিক্ষার্থী।

সুপারিশপ্রাপ্ত ১৮ জনের মধ্যে রয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান এবং মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডার এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। রসায়ন বিভাগের অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার এবং মার্কেটিং বিভাগের মো. সোহান ও গোলাম রব্বানী শাওন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এছাড়া ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সৈকত শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন। পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা (ইন্সট্রাকটর পদার্থ) এবং কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ ফ্যামিলি প্লানিং ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন।

৪৪ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. মশিউর আলম বলেন, ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস - এই তিনটি থাকলে সফলতা অবশ্যই আসবে। আমি চতুর্থ বর্ষ থেকেই বিসিএসের প্রস্তুতি শুরু করি। তবে করোনাকাল আমার প্রস্তুতিতে গতি আনে। ৪১তম বিসিএস ছিল আমার প্রথম, যেখানে নন-ক্যাডারে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হই। এরপর ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে স্বপ্নপূরণের পথে আরেক ধাপ এগিয়ে যাই।

নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা বিসিএস দিতে চান, তাদের প্রথমেই ধৈর্যশীল হতে হবে। হতাশা আসবে, সংশয় তৈরি হবে। এই সময় সৃষ্টিকর্তার ওপর ভরসা ও ইবাদত আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখবে ইনশাআল্লাহ। CGPA কম হলেও ভয় নেই, আপনার সাবজেক্টিভ জ্ঞান ভালো হলে ভাইভা বা লিখিত পরীক্ষায় ভালো করা সম্ভব। বিসিএসের সিলেবাসে অনেক কিছু আপনার অপছন্দ হতে পারে, কিন্তু মানিয়ে নিয়ে ভালোবাসা শিখতে হবে।

উল্লেখ্য, এর আগে ৩৮তম বিসিএসে ১ জন, ৪০তম-এ ৪ জন, ৪১তম- ৯ জন, ৪৩তম  বিসিএস এ ১৪ জন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিপ্রাপ্ত হয়েছিলেন।তবে, ৩৯ এবং ৪২তম বিশেষ বিসিএস হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেউ আবেদন করার সুযোগ পায়নি।


স্বদেশ প্রতিদিন /কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ৪৪তম   বিসিএস   বরিশাল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close