বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধের ঘোষণা, তবু চলছে গুড়পুকুরের মেলা, প্রতিদিন ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগ      ● নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত      ● পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪      ● মীরসরাইয়ে অবৈধ বালুবোঝাই ডাম্পার ট্রাক জব্দ      ● ছবি তোলাতেই সীমাবদ্ধ, ৭ মাসেও শুরু হয়নি সেতুর সংস্কার      ● মোংলা বন্দরের জেটিতে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী       ● তারেক রহমানের সফরের আগে জাপান থেকে ফিরিয়ে আনা হলো রাষ্ট্রদূতকে      ● হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান      ● আনোয়ারায় সিএনজির গোপন চেম্বারে ২৮ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২      ● সাজেকে অবরোধ ঘিরে সংঘর্ষ, আহত সেনা-পুলিশের ৬ সদস্য      ● শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত      ● শরীয়তপুরে কৃর্তিনাশা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার      
চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৩:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনেকের জীবনে বর্তমানে চুল পড়ার সমস্যা এখন অস্বস্তিরূপ নিয়েছে। যত যত্নই করুন না কেন, একবার চুল পড়া শুরু হলে তা ঠেকানো সহজ নয়। এর কারণে অনেকে মানসিক দুশ্চিন্তায় ভোগেন, কেউ কেউ পরচুলা ব্যবহার করেন বা কেশ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল ও যন্ত্রণাদায়ক চিকিৎসার পথ বেছে নেন। 

তবে অস্ত্রোপচার ছাড়াও চুল পড়া রোধে কার্যকর ঘরোয়া উপায় রয়েছে। চিকিৎসকদের মতে- নিয়মিত সঠিকভাবে অলিভ অয়েল ব্যবহার করলে চুল পড়া অনেকাংশে কমানো সম্ভব।

কেন চুল পড়ে? জন্মের সময় আমাদের মাথায় প্রায় এক লক্ষ হেয়ার ফলিকল থাকে। চুলের জীবনচক্রের তিনটি ধাপ-

ক্যাটাজেন (২-৪ সপ্তাহ): বিশ্রামের সময়

টেলোজেন (৩-৪ মাস): চুল ঝরে যাওয়ার সময়

অ্যানাজেন (৩ বছর): চুল গজানোর সময়

এই চক্রে ভারসাম্য নষ্ট হলেই অতিরিক্ত চুল পড়া শুরু হয়। সঠিক পরিচর্যায় এই চক্রকে ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব, আর তাতেই অলিভ অয়েল সাহায্য করে।

কিভাবে ব্যবহার করবেন অলিভ অয়েল?

১।  ডিমের কুসুমের সঙ্গে অলিভ অয়েল

ডিমের কুসুমের সঙ্গে ২ চামচ অলিভ অয়েল মিশিয়ে মাথায় লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন।

২। মালিশ করে রাখুন সারারাত

সপ্তাহে কয়েক দিন ১০ মিনিট ধরে মাথার তালুতে অলিভ অয়েল ম্যাসাজ করুন। তারপর সারারাত রেখে সকালে শ্যাম্পু করে নিন।

৩। শ্যাম্পুর আগে হালকা ম্যাসাজ

শ্যাম্পুর ৩০ মিনিট আগে চুলে অলিভ অয়েল ম্যাসাজ করলে চুলের গোড়া শক্ত হবে এবং শ্যাম্পুর সময় চুল কম উঠবে।

৪। অলিভ অয়েল + অ্যালো ভেরা

অলিভ অয়েল ও অ্যালো ভেরার মিশ্রণ মাথায় লাগিয়ে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন। এতে চুল পড়া কমবে এবং মাথার ত্বক পুষ্টি পাবে।

৫।  স্নানের পর ভিজে চুলে কয়েক ফোঁটা

গোসলের পর হালকা ভেজা চুলে অলিভ অয়েল লাগালে চুলের রুক্ষতা কমবে এবং চুল পড়া কমবে। টাক পড়া রোধে ও নতুন চুল গজাতে সাহায্য করতে পারে ঘরে থাকা সাধারণ একটি জিনিস- অলিভ অয়েল।

৬। অলিভ অয়েল + মধু

১ চামচ অলিভ অয়েলের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে চুলে লাগান। এতে চুলের ঘনত্ব বাড়বে এবং সংক্রমণের ঝুঁকি কমবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  চুল   পড়ে যাওয়া   সমাধান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close