সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
জুলকারনাইন সায়েরের ভিডিও পোস্টের পর বনানী থানার আহ্বায়ক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:৪১ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৯:৪২ PM

সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুলকারনাইন সায়ের এক ভিডিও পোস্টের পর বনানী থানার আহ্বায়ক মনির হোসেনকে সদস্য পদ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৩ জুলাই) বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজ ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত ৩০ জুন আনুমানিক রাত ৮ টায় মনির হোসেন মহাখালীর জাকারিয়া হোটেল, রেস্টুরেন্ট এন্ড বারে ভিআইপি কক্ষ না পেয়ে হোটেল ম্যানেজারকে হুমকি দিয়ে চলে যান।

এরপর ১ জুলাই মনির হোসেনের দলীয় কর্মী জনৈক লিটন ও আরও কয়েকজন হোটেলে প্রবেশ করে ভাঙচুর করে।এই বিষয়টি ৩ জুন সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে পোস্ট করলে বিএনপি কেন্দ্রীয় যুবদলের দৃষ্টিগোচর হয় এবং মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী আচরণের অভিযোগ এনে বহিষ্কার করেন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  জুলকারনাইন সায়ের   ভিডিও   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close