বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চব্বিশের গণঅভ্যুত্থান
ক্যান্সার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৯:৩৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই জিসান, সাবেক ছাত্রনেতা সাজেদুল ইসলামের স্ত্রী ও ২০১৬ সালে স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার অন্ধ গোলাম কিবরিয়ার চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। পাশাপাশি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে তাদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছেন নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র উপস্থিতিতে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন-এর সভাপতিত্বে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে পরিবারগুলোর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, নাজমুল হাসান, মোস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এইচ এম সাইফ আলী খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাশমী দিপু, সদস্য তুহিন সরকার, গুলশান থানা স্বেচ্ছাসেবক দল নেতা মনা ও মুন্নার নেতৃত্বে নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক মিজানুর রহমান রনি,  ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ক্যান্সার   আক্রান্ত   শহীদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close