বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৭:৩১ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৯:৪৮ PM
আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আইবিএ ক্যান্টিনের দেয়াল ধসে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ক্যান্টিনের দেয়াল ধসে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল তিনটায় ক্যান্টিনের দেয়াল সংস্কারের সময় এই দুর্ঘটনা ঘটে। দানী ইসলামকে (৫০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি মিরপুর ১০ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ক্যান্টিনের মালিক ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নিহত দানী ইসলাম একটি দেয়াল ভাঙ্গার কাজ করছিলেন। এ সময় একটি ইট খুলতে গেলে পুরো দেওয়াল ভেঙে পড়ে। পরে অন্যান্য শ্রমিকেরা তাকে দ্রুত ঢামেকে নিয়ে যান।

এ দুর্ঘটনায় ঠিকাদারি ঠিকাদার প্রতিষ্ঠানের কোন গাফিলতি আছে কিনা তা জানতে চাইলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোন গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” 

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   মৃত্যু   শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close