বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ঐক্য ধরে রাখতে হবে : খুবি উপাচার্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৭:৩৯ পিএম
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খুবিতে।

জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খুবিতে।

খুবিতে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উপস্থাপিত হয়। পরে তদন্ত প্রতিবেদনের ওপর জাতিসংঘের হিউম্যান রাইট সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‍“জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি বাক স্বাধীনতা। গত ১৭ বছরে কখনও নিজের মতামত, আবেগ, অনুভূতির কথা আমরা প্রকাশ করতে পারিনি। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে আমরা প্রিয় মাতৃভূমিকে নতুনভাবে পেয়েছি। এজন্য জুলাই অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করি।”

তিনি আরো বলেন, “তরুণ প্রজন্ম জানে কীভাবে অত্যাচার, অন্যায়কে প্রতিরোধ করতে হয়। কীভাবে রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলতে হয়। আজ আমাদের সামনে যে দেশ দাঁড়িয়ে আছে, সে দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ঐক্য ধরে রাখতে হবে।”

উপাচার্য বলেন, “জুলাই অভ্যুত্থানের শহিদ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধ’র স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের নামকরণসহ নানা উদ্যোগ বাস্তবায়িত হয়েছে এবং আগামীতে বেশকিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া মেইন গেট সংলগ্ন স্থাপনাটিকে ’৫২, ’৭১ ও ’২৪ সালের শহিদদের স্মৃতিতে স্মৃতিফলক রূপে গড়ে তোলা হবে, যেখানে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতিও স্থান পাবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। তিনি বলেন, “জাতিসংঘের এই রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ দলিল, যা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। এর ভিত্তিতে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।”

তিনি আরো বলেন, “জুলাই আমাদের প্রেরণা জোগায়। জুলাই নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। জুলাইয়ের মর্যাদা রক্ষা করতে হলে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক আইরিন আজহার ঊর্মি।

অনুষ্ঠানে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মানবাধিকার কর্মকর্তা মো. জাহিদ হোসেন জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের মূল অনুসন্ধান ও প্রতিবেদন উপস্থাপন করেন। শুরুতে সূচনা বক্তব্য রাখেন এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুলাই অভ্যুত্থানে শহিদ ইয়াছিনের ভাই মো. বাবু। এছাড়া অভ্যুত্থানের প্রেক্ষাপট ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী আল শাহরিয়ার, ইংরেজি ডিসিপ্লিনের আয়মান আহাদ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাফিল এবং ব্যবসায়ী স্নিগ্ধা সুলতানা মুন্নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  দেশ   তরুণ   ঐক্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close