মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জাবিতে জুলাই হামলার ঘটনায় তদন্ত কমিটির সাক্ষ্যগ্রহণ ৮ জুলাই
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৭:৪০ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতবছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় একাধিক স্থানে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গঠিত অধিকতর তদন্ত কমিটি আগামী ৮ জুলাই সাক্ষ্যগ্রহণ করবে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফ  (উচ্চশিক্ষা ও বৃত্তি, সদস্য সচিব, সংশ্লিষ্ট তদন্ত কমিটি) সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জরুরি পুনঃবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই রাত ১১টা থেকে পরদিন ভোররাত ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই সন্ধ্যায় ১০ নম্বর ছাত্র হলের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং গভীর রাতে উপাচার্য বাসভবনে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর চালানো গুলিবর্ষণ ও সহিংস হামলার ঘটনা, এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে গুলিবর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্তের লক্ষ্যে সিন্ডিকেটের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই তদন্ত কমিটি আগামী ৮ জুলাই ২০২৫ (সোমবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে স্বতঃপ্রণোদিত বা আহ্বানে সাড়া দেওয়া সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ কার্যক্রম পরিচালনা করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের তথ্যপ্রমাণসহ উক্ত সময়ে উপস্থিত থেকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়াও, তদন্ত কমিটি ইতোমধ্যে সংগৃহীত ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করার কার্যক্রমও চালাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময় একাধিক সহিংস ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে উদ্বেগের সৃষ্টি করে।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে 



আরও সংবাদ   বিষয়:  জাবি   জুলাই   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close