প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪:৪১ পিএম

দিনাজপুরের হাকিমপুরে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় লেবু, আম, নারিকেল তাল, নিম, বেল, জাম ও কাঁঠাল এর চারা ও মরিচ বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, পেঁয়াজ বীজ (কন্দ) এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাউর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম জানান, হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি আওতায় উপজেলার ৫০ জন কৃষকের প্রত্যাক কে ৫টি আমের চারা, ৫০ জন কৃষককে ৫টি লেবু গাছের চারা সাথে ১০ কেজি জৈব সার, ২০ জন কৃষককে ১০ গ্রাম মরিচ বীজ সাথে ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি বিতরণ করা হয়েছে।
এছাড়া উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ টি করে তাল গাছের চারা ও ৪৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/ কেআইকে