বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিইউপিতে শাড়ি-পাঞ্জাবি দিবস, দিনভর আপার প্লাজা মাতাবে যে বিভাগগুলো
‎সোহাইল খান ফাহাদ, বিইউপি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:৩৭ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ২:৩৬ PM

‎‎বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে উদযাপিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘শাড়ি-পাঞ্জাবি দিবস’ (শাপা)। প্রতিবারের মতো এবারও দিবসটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শাপা-তে 'আপার প্লাজায়' কোন বিভাগ কতক্ষণ সময় পাবে তা ইতিমধ্যেই মধ্যে জানতে পেরেছেন শিক্ষার্থীরা। 

‎দিনব্যাপী এই আয়োজনের জন্য আপার প্লাজায় বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের সময়ে আপার প্লাজায় ছবি তোলা, আড্ডা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন।

আপার প্লাজার সময়সূচি:
‎প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আপার প্লাজা বিভিন্ন বিভাগের জন্য বরাদ্দ থাকবে। নিচে সময়সূচিটি তুলে ধরা হলো:

‎ম্যানেজমেন্ট: সকাল ১০:০০ - সকাল ১০:৩০
‎অর্থনীতি: সকাল ১১:০০- সকাল ১১:৩০
‎ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স: সকাল ১১:৩০ - দুপুর ১২:০০
‎আন্তর্জাতিক সম্পর্ক: দুপুর ১২:০০ - ১২:৩০
‎গণযোগাযোগ ও সাংবাদিকতা: দুপুর ১২:৩০ - দুপুর ১:০০
‎মার্কেটিং: দুপুর ১:০০ - ১:৩০
‎অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস: দুপুর ১:৩০ - দুপুর ২:০০
‎বিবিএ জেনারেল: দুপুর ২:০০ - ২:৩০
‎এনভায়রনমেন্টাল সায়েন্স: দুপুর ২:৩০ - বিকেল ৩:০০
‎ডেভেলপমেন্ট স্টাডিজ: বিকেল ৩:০০ - ৩:৩০
‎আইসিটি: বিকেল ৩:৩০ - ৪:০০
‎লোকপ্রশাসন: বিকেল ৪:০০ - ৪:৩০
‎ইংরেজি: বিকেল ৪:৩০ - ৫:০০
‎আইন: বিকেল ৫:০০ - ৫:৩০

‎শিক্ষার্থীদের মধ্যে এই সময়সূচি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। নির্ধারিত সময়ে নিজেদের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি ও পাঞ্জাবিতে সজ্জিত হয়ে আপার প্লাজায় নিজ বিভাগের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত তারা। এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বিইউপি   শাড়ি-পাঞ্জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close