সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৯:০৫ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:১৯ PM

দেশেব্যাপী চলমান মব জাস্টিস, বিচারহীনতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ধর্ষণ-নিপীড়নের  বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার ( ২৯ জুন ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে শুরু হওয়া প্রতিবাদ মিছিলটি পুরাতন বিজ্ঞান অনুষদ ভবন, কলা অনুষদ ভবন, শিউলিমালা হল ও দোলনচাঁপা হল হয়ে চির উন্নত মম শিরের সামনে গিয়ে অবস্থান করে। এসময় তারা ধর্ষণ-বিরোধী বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেয়।

চলমান সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে বক্তৃতায় বক্তারা বলেন, ‘দেশের চলমান মব জাস্টিস, ধর্ষণ ও বিচারহীনতার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাই এবং সরকারকে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাই।'

দেশের এমন অবস্থার পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের পদক্ষেপ গ্রহণের কথাও জানান বক্তারা।

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মব জাস্টিস বন্ধ করতে কঠিন ব্যবস্থা গ্রহণ এবং ধর্ষকদের দ্রুত ও কঠোর শাস্তির আহ্বান জানানা বক্তারা।

আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   নিপীড়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close