বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাহরাইনের জালে ৭ গোল দিয়ে বাছাই শুরু বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:৪৮ পিএম

নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে স্রেফ খড়কুঁটোর মতো উড়িয়ে দিল শামসুন্নাহার জুনিয়র-ঋতুপর্ণা-তহুরারা।

আজ রোববার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত ম্যাচে বাহরাইন নারী দলের বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে বিজয় অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমার্ধে ৫টির পর দ্বিতীয়ার্ধে আরও দুইবার গোলের আনন্দে মাতে মেয়েরা।

দারুণ চিপ শটে দলকে এগিয়ে নিলেন শামসুন্নাহার জুনিয়র। বাম পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করলেন ঋতুপর্ণা চাকমা। ১৫ মিনিটের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইন হয়ে পড়ল কোণঠাসা। তহুরা খাতুন ও কোহাতি কিসকুও পেলেন জালের দেখা। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে উড়িয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে দুর্দান্ত শুরু পেল বাংলাদেশ।

‘সি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে বুধবার মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছে স্বাগতিকরা।

কিক অফের পর প্রথম মিনিটেই আক্রমণ শাণায় বাংলাদেশ। বাম দিক থেকে দূরপাল্লার শট নেন ঋতুপর্ণা, গোলকিপার লাফিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় বল গ্লাভসে জমান। গত উইমেন’স সাফে প্রায় একই জায়গা থেকে দূরপাল্লার শটে নেপালের জালে গোল করেছিলেন ঋতুপর্ণা।

চাপ ধরে রেখে দশম মিনিটে গোল পেয়ে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা লম্বা ক্রস দারুণ ক্ষিপ্রতায় অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন শামসুন্নাহার জুনিয়র। বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে চিপ শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড।

পঞ্চদশ মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। স্বপ্না রানীর আড়াআড়ি ক্রস ধরে বক্সে ঢুকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা। ম্যাচে চালকের আসনে বসে যায় বাংলাদেশ।

একের পর এক আক্রমণে ২৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পান মনিকা চাকমা। কিন্তু, গোলরক্ষককে একা পেয়ে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মেরে নিজেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। হতাশায় ঢাকেন মুখ।

৩২ তম মিনিটে আফঈদা খন্দকারের ক্রসে তহুরা হেডে জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। একটু পর শামসুন্নাহার জুনিয়র ছোট বক্সে বল পায়ে ঢুকেও তালগোল পাকিয়ে নিতে পারেননি শট। ৩৫ তম মিনিটে বক্সের ভেতরে তহুরার শট প্রতিহত হয় ডিফেন্ডারের গায়ে।

পোস্টে অলস সময় কাটছিল রুপনা চাকমার। ৩৭তম মিনিটে বিপদ আঁচ করতে পেরে এক ছুটে বক্সের বাইরে এসে জোরালে শটে বল ক্লিয়ার করেন দুটি সাফ জয়ী গোলকিপার। একটু পর পায়ের কারিকুরিতে বল বের করে মারিয়ার নেওয়া শট অল্পের জন্য যায় ক্রসবারের ওপর দিয়ে।

৪০ তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। মনিকার কর্নারের পর মারিয়া বল ধরে অনেকটা এগিয়ে আড়াআড়ি ক্রস বাড়ান বক্সে, তা ক্লিয়ার করতে পারেনি বাহরাইনের ডিফেন্ডাররা। বরং এক জনের পায়ে লেগে বল চলে যায় কোহাতির কাছে। জটলার মধ্যে টোকায় জালে বল পাঠান এই ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে বাংলাদেশ। ৬০ তম মিনিটে সতীর্থের ক্রসে শামসুন্নাহার জুনিয়র টোকা দেওয়ার পর রাওয়ান আল আলির পা হয়ে বল জালে জড়ায়।

৭৪তম মিনিটে এক ছুটে বক্সে ঢুকে বডি ডজে এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে নিচু শটে স্কোরলাইন ৭-০ করেন মুনকি আক্তার।

বদলি ফরোয়ার্ড সাগরিকা ৮৬ তম মিনিটে জালে বল জড়ালেও অফসাইডের কারণে হয়নি গোল। একটু পর তহুরার শট ক্রসবার কাঁপিয়ে ফিরলে ব্যবধান আর বাড়েনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে বিশাল জয়ের আনন্দ সঙ্গী করে মিশন শুরু হলো বাংলাদেশের।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ নারী ফুটবল দল   বাহরাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close