বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মগবাজারে হোটেলে খাবার খাওয়ার পর বমি, বাবা-মা ও ছেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:৩৮ পিএম

রাজধানীর মগবাজারে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা হলেন সৌদি প্রবাসী মনির হোসেন (৪৮), তার স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না (৩৮) এবং ছেলে নাঈম হোসেন (১৮)। খাবারে বিষক্রিয়া থেকেই এই মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক ও পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে বমির উপসর্গ দেখা দিলে মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে তাদের নিয়ে যাওয়া হয় আদ্-দ্বীন হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনজনেই মারা যান।

নিহত মনিরের চাচা মো. রফিক জানান, ঢাকায় ছেলে নাঈমের চিকিৎসার জন্য আসেন মনির হোসেন। মগবাজারে ‘সুইট স্লিপ’ নামে একটি হোটেলে অবস্থান করছিলেন। শনিবার সন্ধ্যায় বাইরে খাওয়া-দাওয়া করেন তারা। খাবারের পর থেকেই সবার শরীর খারাপ হতে থাকে।

রফিক বলেন, ‘প্রথমে বমি, পরে একে একে সবাই অচেতন হয়ে পড়ে। সকালে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, ঘটনার পর হোটেল কক্ষ থেকে ‘ভর্তা-ভাত’ নামের হোটেলের খাবারের প্যাকেট, বমির ওষুধসহ বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সুইট স্লিপ হোটেলের সহকারী ম্যানেজার আব্দুল মানিক জানান, তারা শনিবার বিকেলে হোটেলে উঠেছিলেন। একজন কেয়ারটেকারও সঙ্গে ছিলেন, যিনি বাইরে থেকে খাবার এনে দিতেন। আমরা জানতাম না তারা অসুস্থ- কেয়ারটেকারই একে একে সবাইকে হাসপাতালে নিয়ে যান।

নিহত তিনজনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে। পরিবার ও স্বজনরা অকাল মৃত্যুর খবরে শোকাহত।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মগবাজার   বাবা-মা ও ছেলের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close