শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মুরাদনগরে ধর্ষণের ঘটনায় বাকৃবিতে বিক্ষোভ
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:১৫ পিএম

কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার কার্যকরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।

রোববার (২৯ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবা নাবিলা এবং সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক শতাব্দী কর।

উপস্থিত বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা একের পর এক ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। মুরাদনগরের ঘটনাও তারই ধারাবাহিকতা। রাষ্ট্রীয়ভাবে ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এসব ঘটনা কখনো বন্ধ হবে না।

এদিকে বক্তারা অভিযোগ করেন, দেশে ধর্ষকদের কোনো কোনো ক্ষেত্রে সামাজিকভাবে পুরস্কৃত করা হচ্ছে, অথচ নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা অভিযুক্ত ফজর আলী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সমাবেশের শেষ বক্তব্যে মাহবুবা নাবিলা বলেন, “ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সে ধর্ষক। ধর্ষণের বিচারহীনতার সংস্কৃতি রুখতে হলে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোরও পরিবর্তন জরুরি।”

তিনি আরও বলেন, “আমরা বিচারের অপেক্ষায় বসে থাকব না। সচেতন সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”


স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মুরাদনগর   ধর্ষণ   ঘটনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close