বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অপারেশনাল সক্ষমতা বাড়াতে আনসার ব্যাটালিয়নের ১৪ দিনের প্রশিক্ষণ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদেরও সমান দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক      ● টেকসই ডেইরি খাত গড়তে আধুনিক প্রযুক্তির ওপর জোর      ● জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ      ● কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর      ● জামালপুরে ছাত্রদলের পদধারী নেতাকে ছাত্রলীগ নেতা বানিয়ে মামলায় আসামি      ● পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উদ্ভাবনের আহ্বান      ● কপ৩১ ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা আন্তালিয়ায়      ● ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত      ● গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে যাত্রাপালা, ঐতিহ্য আগলে রেখেছেন অজিত বাবু      ● মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ      ● মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন      
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে টুকুর উপহার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ১:৫৮ পিএম

টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের বাসায় গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। 

সদর উপজেলায় ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তিনি এ উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে বাসায় গিয়ে মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়ায় অভিভাবকসহ স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সুলতান সালাউদ্দিন টুকু। তারা জানিয়েছেন, এর আগে কখনো এমনটা দেখেননি তারা। এই প্রথম সুলতান সালাউদ্দিন টুকু এমন উদ্যোগ গ্রহণ করেছেন। এতে খুশি তারা। 

এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে করে তারা অনুপ্রাণিত হয়।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মেধাবী   শিক্ষার্থীদের   উৎসাহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close