সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      
দেশে গুঁড়া দুধ আমদানি করা লজ্জার বিষয়: প্রাণিসম্পদ উপদেষ্টা
মানিকগঞ্জ প্রতিনিধি,
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:০২ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৭:৩৪ PM

প্রাণিসম্পদে সক্ষমতা বাড়াতে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আমরা বাংলাদেশে গুঁড়া দুধ আমদানি করি, এটা আমাদের জন্য লজ্জার বিষয়।যে অর্থে আমরা এই দুধ আমদানি করি, সেই টাকা দিয়েই দেশে অনেকগুলো চিলিং সেন্টার স্থাপন করা সম্ভব।

শনিবার (২৮ জুন) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর স্কুল মাঠে গবাদি পশুর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারিভাবে চিলিং সেন্টার গড়ার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে বেসরকারি খাতকেও উৎসাহ দেওয়া হবে যাতে তারা এ খাতে বিনিয়োগ করে।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র রপ্তানি নয়, পশুরাও প্রাণ—তাদের যেন কোনো রোগ না হয়, এজন্যই ভ্যাকসিন প্রয়োগ করা জরুরি। 
গরু, ছাগল, হাঁস-মুরগিও কষ্ট পায়, রোগ হলে তারা ভোগে। তাই টিকা শুধু ব্যবসার জন্য নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব।

তিনি আরও জানান, এফএমডি (ক্ষুরা রোগ) ভ্যাকসিন নিয়ে সরকারের নানা উদ্যোগ রয়েছে।আর্জেন্টিনায় পরীক্ষিত নতুন ভ্যাকসিন ইতোমধ্যেই প্রথম ধাপে এসে গেছে এবং ছয় মাস পর আরও আসবে। ভ্যাকসিনটি পশুর দেহে কার্যকরভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। খামারিদের উদ্দেশ্যে বলেন, এই ভ্যাকসিন প্রয়োগে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানসহ দুই শতাধিক খামারি উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে



আরও সংবাদ   বিষয়:  দেশে   গুঁড়া   দুধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close