শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      ● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      ● গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ      ● চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও      
গাজায় এক মাসে ত্রাণ নিতে গিয়ে ৫৪৯ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৩:৪৫ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত এক মাসে ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র বা তার আশপাশে এসব হতাহতের ঘটনা ঘটে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ইসরাইলি হামলায় আরও অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত মোট ৫৬ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন আহত হয়েছেন।

অন্যদিকে, গাজায় হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন তাদের পরিবার ও স্বজনরা। তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে জিম্মিদের ‘বলি’ করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   ফিলিস্তিন   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close