সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ঢাবিতে গাছের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১:৪১ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মলচত্বরে গাছের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক তরুণী। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সোয়া এগারোটার দিকে এই ঘটনা ঘটে। ওই তরুণীর নাম সুরাইয়া আক্তার প্রাপ্তি (২০)। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। জানা গেছে, তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী। 

এ বিষয়ে  প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী জুলহাস কবির বলেন, মেয়েটি ফাঁস নেওয়ার পর আমরা কয়েকজন সাথে সাথে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে পৌছানোর ব্যবস্থা করি। আর একটু দেরি হলেই হয়তো মেয়েটিকে আর বাঁচানো যেতো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা খবর পেয়ে সেখানে টিম পাঠাই। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাবার সাথে কথা হয়েছে। তিনি আসছেন। মেয়েটির চিকিৎসা চলমান আছে। মেয়েটি আমাদের ক্যাম্পাসের না।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  ঢাবি   গাছ   আত্মহত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close