বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭৩’র পর আর কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি: ফয়জুল করীম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১২:১২ AM

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) বলেছেন, বাহাত্তরের সংবিধান তিন মাস পর আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী ২৯৩ টি আসন পেলেও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়!

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজবাড়ীর পাংশা পৌরসভা চত্ত্বরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) বলেন, বাংলাদেশে ৭৩ থেকে আজ পর্যন্ত কেউ একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারেনি। এই জন্য আমরা সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করছি। 

তিনি আরও বলেন, শুধু হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদাকে গ্রেফতার করলে হবে না। ২০১৪ ও ২০১৮ নির্বাচনে যারাই দিনের ভোট রাতে করতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। যাতে আগামীতে যারাই নির্বাচনে দায়িত্ব পালন করবে তারা অতীত থেকে শিক্ষা নিতে পারে। 

তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে ২ হাজার জীবন দিয়েছি। অগণিত মানুষ পঙ্গুত্ববরণ করেছি। অথচ ৫ তারিখের পরে আবারো একটি দল দখলদারী, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, অবিচার, হত্যা চালাচ্ছে। এইজন্য আমরা আওয়ামী বাহিনীর অস্ত্রের মুখে রাস্তায় নামিনি। আমরা এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে, বৈষম্য দূর করতে রাস্তায় নেমেছিলাম। 

তিনি বলেন, আজ সময় এসেছে যারা আমাদের রক্তের উপর দাড়িয়ে চাঁদাবাজি, দুর্নীতি খুন খারাপইতে মেতেছে তাদেরকে উৎখাত করতে হবে। এই জন্য ইসলামিক দলকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে, মানুষ তাদের অধিকার ফিরে পাবে। 

পাংশা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবিরের সভাপতিত্বে গণ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), সহ-সভাপতি মো: মুস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালেক, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুফতি রঈস উদ্দিন প্রমুখ। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ফয়জুল করীম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close