বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুদ্ধবিরতির দুই দিন পর মুখ খুললেন খামেনি, ইসরায়েলের বিরুদ্ধে ‘বিজয়’ দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:১৮ পিএম

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের যুদ্ধবিরতির দুই দিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরান বিজয়ী হয়েছে।

এক্সে দেওয়া ওই পোস্টে খামেনি লেখেন, “প্রতারণাপূর্ণ জায়নবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিজয়ের জন্য আমি ইরানি জনগণকে অভিনন্দন জানাই।”

উল্লেখ্য, গত ১৩ জুন ইরান পরমাণু অস্ত্র তৈরির পথে রয়েছে— এমন অভিযোগ তুলে তেহরানসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে, টার্গেট করে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সংঘাত শুরুর ১০ দিন পর, ২২ জুন মধ্যরাতে ইসরায়েলের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন মিডনাইট হ্যামার’।

এর পরদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করেন, যা পরে মেনে নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, “ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করবে এবং ইসরায়েল নতুন করে হামলা না চালালে তেহরান আর সংঘাতে যাবে না।”

এই ঘোষণার পর যুদ্ধবিরতির মধ্য দিয়ে আপাতত থেমে গেছে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের এই নতুন লড়াই। তবে খামেনির বিজয় ঘোষণাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ফের চাঙা হতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  যুদ্ধবিরতি   খামেনি   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close