বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৭:২৮ পিএম আপডেট: ২৬.০৬.২০২৫ ৭:৪৩ PM

সাভারের আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) বিকেল ও রাতে আশুলিয়ার জামগড়া মীরবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মুন্সিরচর গিমাডাঙ্গা গ্রামের মোতালেব শেখের ছেলে ইয়াছিন শেখ (২৫) এবং মাগুরা সদর উপজেলার শিমুলিয়া গ্রামের অলিয়ার রহমানের মেয়ে সুমাইয়া জান্নাত ওরফে সুমি আক্তার (২৫)। তারা বর্তমানে আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, একটি ডেটিং অ্যাপে ভুক্তভোগী পলাশ হোসেনের সঙ্গে সুমাইয়া জান্নাতের পরিচয় হয়। ফোনালাপের মাধ্যমে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলে সুমাইয়া তাকে নিজ বাসায় দেখা করতে আমন্ত্রণ জানান।

গত ২০ জুন রাতে পলাশ মোটরসাইকেলযোগে সুমাইয়ার দেওয়া ঠিকানায়—আশুলিয়ার চিত্রশাইল এলাকায় গেলে, পূর্বপরিকল্পনা অনুযায়ী সুমাইয়ার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি বাড়ির ছাদে নিয়ে আটক করে। সেখানে মারধর করে তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নগদ ১২,৭০০ টাকা, একটি আইফোন, মোটরসাইকেলের চাবি এবং তার নামে ইস্যুকৃত এটিএম কার্ড রেখে দেওয়া হয়। এরপর রাত গভীরে তাকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

পরে স্থানীয়দের সহায়তায় পলাশ বাড়ি ফিরে কিছুটা সুস্থ হলে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিকেলে ইয়াছিন শেখ এবং রাতে সুমাইয়া জান্নাতকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর জানান, গ্রেপ্তারকৃত সুমাইয়া জান্নাত দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে প্রেমের অভিনয় করে সহজ-সরল মানুষদের ফাঁদে ফেলে অপহরণ ও মুক্তিপণ আদায় করত। তার সহযোগী ইয়াছিন শেখের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।


 স্বদেশ প্রতিদিন / কেআইকে




আরও সংবাদ   বিষয়:  ডেটিং   অ্যাপ   প্রেম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close