বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনা ও পরিবারের নামে থাকা ৯৭৭ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হচ্ছে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৮:২২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গত ১৬ বছরে ক্ষমতাসীন থাকা আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের বিভিন্ন অবকাঠামো ও প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং দলীয় নেতাদের নামে। এসবের সংখ্যা ৯৭৭টি বলে জানিয়েছে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৃহস্পতিবার (২৬ জুন) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যেই এসব অবকাঠামো ও প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। বাকি নাম পরিবর্তনের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

নাম পরিবর্তন হওয়া বা প্রক্রিয়াধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, সড়ক-মহাসড়ক, মেগা সেতু, প্রশাসনিক ভবন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “জাতীয় সম্পদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক পরিবারের নামে উৎসর্গ না করে, এগুলোর নাম নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গিতে নির্ধারণ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে একটি সমন্বিত কমিটি কাজ শুরু করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  হাসিনা   পরিবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close