
শিক্ষার্থীদের কলম, ফুল ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষার্থীদের কলম, ফুল ও চকলেট দিয়ে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বুধবার (২৫ জুন) ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষার্থীদের বরণ করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এ সময় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ বলেন, “ছাত্রদল প্রতিদিন শিক্ষার্থীবান্ধব কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সাধারণ শিক্ষার্থীরা মনে করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রভাগ থেকে নেতৃত্ব দেয়। শিক্ষার্থীদের বিপদে পাশে দাঁড়ায় বলেই শিক্ষার্থীরা ছাত্রদলের উপরে আস্থা রাখে। ছাত্রদলের অঙ্গিকার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, শিক্ষাঙ্গণে শিক্ষার সুষ্ঠুপরিবেশ নিশ্চিত করণ, সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে আনা। ফ্যাসিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণরা সবচেয়ে বেশি ভূমিকা রাখবে।”
জহুরুল হক হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, জহুরুল হক হলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান সহ জহুরুল হল ছাত্রদল নেতা রাহাদ আহমেদ, সায়মন, হাসিবুর রহমান আসিফ, শামসুল হক আনান, শাহরিয়ার শিপন, মেহেদী হাসান মাহি, শাকিল আহম্মেদ, হৃদয় আহম্মেদ, নাজমুস সাকিব খান সহ অনেকে।
সলিমুল্লাহ মুসলিম হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মো ইমন মিয়া, এস এম হলের ক্রীড়া সম্পাদক সাকিব হোসেন সহ নাজমুল, রাকিব, রিফাত, মোজাম্মেল।
বিজয় একাত্তর হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ, দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, ঢাবি ছাত্রদলের সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আমিরুজ্জামান তামীম, সহ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক আতিকুর রহমান সাদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান পলাশ, নীলয়, সদস্য আরাফার রহমান বিজয়, কর্মী রাহুল, মেহেদী হাসান জিসান, তাহমিদ মুবিন রাতুল, সুলায়মান।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন নূর, ঢাবি সদস্য এহসানুল ইসলাম, রুহুল আমিন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসান সাদি সহ মাসুম বিল্লাল, শান্ত,মাহফুজুর, ইফতি,আশিকুর, নাহিদ, ওয়ালিউর, তানজিল, মামুন, জায়েদ, নূরসহ আরো অনেকে।
ফজলুল হক মুসলিম হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা শেখ রমজান আলী রকি, ইমরান, শাহরিয়ার, তানভীর, তামিম, শিশির, আল আমিন, আশরাফুল, সাজীদসহ অনেকে।
অমর একশে হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আব্দুল হামিদ।
জগন্নাথ হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সত্যজিৎ দাস, শিশির রায়, জীবন রায়, শিমুল শর্মা, ঝলক দাস, প্রসেনজিৎ বিশ্বাস, সৌমিক, বাধন, নীলয়, ধ্রুব, অনিরুদ্ধ, দূর্জয়সহ অনেকে।
সূর্যসেন হল থেকে উপস্থিত ছিলেন, ছাত্রদলের প্রচার সম্পাদক আবিদুর রহমান মিশু, তথ্য ও গবেষণা সম্পাদক তানভীর হাসান, অর্থ সম্পাদক সাদমান সাকিব, ঢাবি ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক সাদমান সাকিব বিশ্বাস মাহির সহ মাহাবুব ইমন, নাজিম, সুমন, শামিম, শাকিল, আবু সায়েদ ও রাফসান।
স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ