বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:১৭ পিএম

চাকরি জাতীয়করণ ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ভালুকা উপজেলা শাখা। আজ সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

ব্যানারে উল্লেখ করা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ১৪তম গ্রেডে উন্নীতকরণ, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ শেষে ১১তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদমর্যাদা নির্ধারণ, পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখা, এবং সরকারের ঘোষিত নীতিমালার বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, তারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কিন্তু সরকারের নীতিমালায় তাদের দাবি-দাওয়া এখনো পূরণ হয়নি। ফলে তাদের পেশাগত মর্যাদা ও প্রণোদনা থেকে বঞ্চিত হতে হচ্ছে।

নেতারা আরও বলেন, স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তব রূপ পাচ্ছে না। অবশেষে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তারা। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন বক্তারা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   স্বাস্থ্য সহকারী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close