প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৯:১৫ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (২৪ জুন) নবীনগর উপজেলায় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নবীনগর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের নবীনগর উপজেলা শাখার সভাপতি মো. রকিব উদ্দিন খান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. ইলিয়াছ জাবেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মহিলা সম্পাদক শরিফা বেগম ও সহ মহিলা সম্পাদক ফারজানা সুমি।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। তবে, তাঁরা দীর্ঘদিন ধরে প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর