বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী উধাও
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:৩২ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ২:০৪ PM
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী উধাও

ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী উধাও

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার ভয়াবহ এক ঘটনা ঘটেছে। দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগম স্বামী মো. উজ্জ্বলের ওপর এই পৈশাচিক হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর অবস্থায় স্বামী মো. উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। তিনি কিছুদিন আগে তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে শ্বশুর বাবর আলীর বাড়িতে উঠেন।

রাতে ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে উজ্জ্বলের পুরুষাঙ্গ কেটে দেন। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকা উজ্জ্বলের মোবাইল থেকে অজ্ঞাত একজন ব্যক্তি ফোন করে তার তৃতীয় স্ত্রী ফারজানাকে বিষয়টি জানান।

খবর পেয়ে ফারজানা ছুটে গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে দ্রুত ঢাকায় পাঠান।

ঘটনার পর থেকে কল্পনা বেগম ও তার বাবা বাবর আলী পলাতক রয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘এটি একটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। অভিযোগ রয়েছে, স্ত্রী কল্পনা কৌশলে স্বামীকে বাড়িতে এনে এই ভয়াবহ হামলা চালিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ইতোমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্বামী-স্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close