বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কত বেতন এই রিয়াল কোচের?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ, সর্বশেষ মৌসুমে সবচেয়ে বেশি আয়ও করেছে রিয়ালই। এ ছাড়া বিশ্বজুড়ে জনপ্রিয়তায় এবং মাঠের ফুটবলে সাফল্যেও শীর্ষের দিকে অবস্থান স্প্যানিশ ক্লাবটির। ফুটবল ‘ব্র্যান্ড’ হিসেবে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠা রিয়াল তার কোচ, খেলোয়াড়দের পেছনে অর্থও ব্যয় করে বিপুল পরিমাণ।

চলতি ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন নতুন কোচ জাবি আলোনসো। ৪৩ বছর বয়সী আলোনসো একসময় রিয়াল মাদ্রিদেরই খেলোয়াড় ছিলেন। কোচ হিসেবে রিয়াল তাকে বেশ ভালো অঙ্কের অর্থই দিতে যাচ্ছে।

তবে, সাবেক স্পেন মিডফিল্ডারের বাৎসরিক আয় নিয়ে ‘সেলিব্রিটি নেট ওর্থ’-এর বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। সেখানে বলা হয়েছে, আলোনসোর সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭৩৫ কোটি টাকার বেশি।

আলোনসোর সম্পদের উৎস বেশ কয়েকটিঃ

১. বাণিজ্যিক চুক্তি: আলোনসো বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে জড়িত ছিলেন। যেমন অ্যাডিডাস। এখান থেকে অর্থ আয় করেছেন টানা কয়েক মৌসুম।
 
২. খেলোয়াড়ি জীবনের বেতন-বোনাস: ১৭ বছর পেশাদার খেলোয়াড় হিসেবে কাটিয়েছেন আলোনসো। স্পেন জাতীয় দল ও রিয়াল মাদ্রিদ ছাড়াও খেলেছেন লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো দলে। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ এবং রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগসহ বেশ কিছু ট্রফি জিতেছেন। যে কারণে বেতনের সঙ্গে বোনাসও পেয়েছেন ভালো অঙ্কের।

৩.  বিনিয়োগ: কোন খাতে কত বিনিয়োগ সেটা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে আবাসনসহ বিভিন্ন খাতে সম্পদ আছে আলোনসোর।

৪. সিয়েকোচিং: রিয়াল মাদ্রিদের আগে বায়ার লেভারকুসেন ও রিয়াল সোদাদ বি দলের কোচ ছিলেন আলোনসো।

উল্লেখ্য, তার বাৎসরিক পারিশ্রমিক হবে ৭৫ থেকে ৯৬ লাখ মার্কিন ডলারের মধ্যে, যা বাংলাদেশি মুদ্রায় ৯২ কোটি থেকে প্রায় ১১৮ কোটি টাকা। আর এর সঙ্গে বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই।

প্রসঙ্গত, আলোনসোর সঙ্গে চুক্তিতে বেতন-ভাতা বা সুযোগ-সুবিধা কেমন, এ বিষয়ে রিয়াল মাদ্রিদ কোনো তথ্য প্রকাশ করেনি।

ইউরোপীয় ক্রীড়া সংবাদমাধ্যম বোলাভিআইপি জানিয়েছে, আলোনসোর সঙ্গে ২০২৮ সালের জুন পর্যন্ত মেয়াদে তিন বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বেতন   রিয়াল   কোচ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close