বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে চায় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি ‘দ্রুত’ নির্মূল করে যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল। এরইমধ্যে আরব মিত্রদের মাধ্যমে তেহরানকে সেই বার্তা পৌঁছে দিয়েছে ওয়াশিংটন। তবে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাব না দিয়ে যুদ্ধ শেষ করার প্রশ্নই আসে না।

ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা যখন চরমে, তখন যুদ্ধ বন্ধে বার্তা আদান-প্রদানের এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইসরায়েলের পক্ষ থেকে তেহরানকে বার্তা পাঠিয়েছে— ইসরায়েল যুদ্ধ দ্রুত শেষ করতে চায়।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর এক খবরে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইসরায়েল খুব শিগগিরই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নিষ্ক্রিয় করে সামরিক লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদী।

আরব কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ইসরায়েল যুদ্ধ শেষ করতে চাইলেও ইরান আপাতত সেই অবস্থানে নেই। ইরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাব না দিয়ে তারা পিছু হটবে না।

রবিবার টাইমস অফ ইসরায়েল-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, “ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয়, তবে আমরা এখনই বোমা হামলা বন্ধ করতে প্রস্তুত। কিন্তু এ সিদ্ধান্ত ইরানের— আমাদের নয়। চুক্তির মাধ্যমে সমাধান হলে ইসরায়েল অভিযান বন্ধ করেও সন্তুষ্ট থাকবে।”

চ্যানেল ১২-এর মতে, যুদ্ধ থামাতে দুটি পথ খোলা আছে:
১. ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে, তারা তাদের যুদ্ধলক্ষ্য অর্জন করেছে এবং ইরান হামলা বন্ধ করেছে।
২. যুক্তরাষ্ট্র উভয়পক্ষের সম্মতিতে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পারে। যদিও ইসরায়েল দ্বিতীয় পথটিকে তেমন গ্রহণযোগ্য মনে করছে না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, সোমবার ইসরায়েল তেহরানের সরকারনিয়ন্ত্রিত স্থাপনায় হামলা চালিয়ে একটি বার্তা দিতে চেয়েছে— ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে আরও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে।

ওয়াল্লা আরও জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে যুদ্ধ থামাতে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার চাপে ইরান আলোচনার টেবিলে ফিরবে এবং শেষ পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধে রাজি হবে।

তবে যদি ইসরায়েল মনে করে ইরান পুনরায় এই কর্মসূচি শুরু করতে যাচ্ছে, তবে তারা আবারও হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এর আগে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ হবে না। ইরানের ব্যালিস্টিক ও পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি করা সম্ভব হয়েছে। আমরা এখন সাফল্যের দ্বারপ্রান্তে।”

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অফ ইসরায়েল, চ্যানেল ১২, ওয়াল্লা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  যুদ্ধ   ইসরায়েল   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close