মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইসরায়েলি হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৩:৫১ পিএম

রোববার (২২ জুন) ইরানের ইয়াজদ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। খবর আল জাজিরার।

সংবাদ সংস্থাটি আরও জানায়, হামলায় আইআরজিসির ‘অনির্দিষ্ট সংখ্যক’ সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

ইসরায়েলের দাবি, ১৩ জুন থেকে চালানো সামরিক অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইরানের প্রায় দুই ডজন সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

এদিকে ইসরাইলের বিভিন্ন এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সামরিক বাহিনী। এরইমধ্যে জেরুজালেম ও আশদোদ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে বলে জানানো হয়েছে ইসরাইলি বিভিন্ন গণমাধ্যমে।

সোমবার (২৩ জুন) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে কয়েক ধাপে ইরান থেকে প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া গেছে। 

এর আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইসরাইলজুড়ে সাইরেন বাজতে থাকে। এসময় নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইরান   ইসরায়েল   বোমা হামলা   তেহরান   নেতানিয়াহু   ট্রাম্প   যুক্তরাজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close