প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৩:৩৪ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ৩:৩৭ PM

ময়মনসিংহের ভালুকায় যৌতবাহিনীর অভিযানে ১ হাজার পিছ পেথিডিন ইনজেকশনসহ ওমর ফারুক নামের এক যুবককে আটক করা সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার (২৩ জুন) রাত দেড়টার সময় উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী বাজার ঢাকা-ময়মনসিংহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি নেত্রকোনা সদর উপজেলার কাটলি গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।
ভালুকা আর্মি ক্যাম্প কমান্ডার জানান, বাংলাদেশ সেনাবাহিনীর (ভালুকা আর্মি ক্যাম্প) ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহ জনক গাড়ীতে তল্লাশি করার হয়। এ সময় জামালপুর গামী রাজিব পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-১৫৭৪) একটি বাসে তল্লাশি করে মো. ওমর ফারুক নামের এক ব্যক্তির ব্যাগ থেকে মাদকদ্রব্য ১ এক হাজার পেথিডিন ইনজেকশন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা। আটককৃত ব্যক্তিকে মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘আটককৃত মাদককারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ভালুকা আর্মি ক্যাম্প ও ভালুকা মডেল থানা পুলিশ আরও জানান, দেশকে মাদকমুক্ত রাখতে এ ধরণের অভিযান অভ্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম