বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কোরিয়ান ভাষা শিক্ষায় এমওইউ করার সিদ্ধান্ত পবিপ্রবির      ● শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: মঈন খান      ● ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি      ● শারদীয় দুর্গাপূজা সামনে রেখে কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা      ● আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা      ● ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক      ● হামাস কি আবার গাজা শাসন করতে পারবে?      ● ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবি'র ২৮ শিক্ষার্থী      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন       ● দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী      ● নিষেধাজ্ঞার খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া      
কোরিয়ান ভাষা শিক্ষায় এমওইউ করার সিদ্ধান্ত পবিপ্রবির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম চালু করতে বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

মঙ্গলবার (৬ অক্টোবর) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা চালু, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরই ধারাবাহিকতায় পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম চালুর জন্য কোরিয়ান দূতাবাসের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় পবিপ্রবি ও কোরিয়ান দূতাবাসের মধ্যে কোরিয়ান ভাষা শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারে একটি কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

মতবিনিময় সভায় পবিপ্রবির ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, কোরিয়ান দূতাবাসের থার্ড সেক্রেটারি সু হিউন এবং সিনিয়র কনসুলার অ্যান্ড সিকিউরিটি অফিসার শিন জি ইউন উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কোরিয়ান ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে পবিপ্রবির শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা ও কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ কাজে লাগাতে সক্ষম হবেন। একই সঙ্গে এ উদ্যোগ বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগকে শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কোরিয়ান ভাষা শিক্ষায় আগ্রহী অন্যান্য ব্যক্তিদের জন্যও স্বল্পমেয়াদি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে।

পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘বাংলা-ইংরেজির পাশাপাশি একটা তৃতীয় ভাষায় যদি শিক্ষার্থীদের পারদর্শী করে তোলা যায়, তাহলে স্কিলড ম্যানপাওয়ার তৈরি হবে। তারা বিভিন্ন দেশে গিয়ে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। এটা চালু হলে শুধু আমাদের শিক্ষার্থীরাই নয়, এই দক্ষিণাঞ্চলের আরও অনেক মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারবে, যার সুফল পাবে পুরো দেশ।’






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি   কোরিয়ান ভাষা   দক্ষিণ কোরিয়া   কোরিয়ান দূতাবাস   পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   উচ্চশিক্ষা   কর্মসংস্থান   ভাষা শিক্ষা   ইউজিসি   শিক্ষার্থীদের দক্ষতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close