বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক      ● হামাস কি আবার গাজা শাসন করতে পারবে?      ● ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাবি'র ২৮ শিক্ষার্থী      ● প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন       ● দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী      ● নিষেধাজ্ঞার খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া      ● নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?      ● আগামী গ্র্যামিতে থাকছে না ব্ল্যাকপিংক, বিটিএস ও স্ট্রে কিডস      ● আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার      ● দেনমোহর, হাইকোর্ট, পারিবারিক আদালত, মুসলিম পারিবারিক আইন, ক্ষতিপূরণ, নিকাহনামা, খোরপোশ, সুপ্রিম কোর্ট      ● দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ‘সংঘবদ্ধ চক্রের’ দখলে      
ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১:৩৪ পিএম

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও ভোট পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে নেপাল নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল।

বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুই দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক শুরু হয়।

নেপাল নির্বাচন কমিশনের কমিশনারসহ দেশটির ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বাংলাদেশের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠকে বাংলাদেশের আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুই দেশের নির্বাচন ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন কমিশন   ইসি   নেপাল নির্বাচন কমিশন   বাংলাদেশ নির্বাচন   নেপাল   পোস্টাল ব্যালট   এ এম এম নাসির উদ্দিন   নির্বাচন ব্যবস্থা   নির্বাচন ব্যবস্থাপনা   আগারগাঁও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close