বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:২১ AM আপডেট: ২৩.০৬.২০২৫ ১০:২৪ এএম

নাটোরের লালপুরে পদ্মা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রোববার (২২ জুন) রাতে ভুক্তভোগী পরিবার লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বিকেল ৪টার দিকে দক্ষিণ লালপুরের বাসিন্দা ফয়সাল খানের স্ত্রী জাহানারা খাতুন (৩১)-কে পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসক ডা. ফারজানা ইসলাম বিভার অধীনে ছিলেন।

রাত সাড়ে ৮ টার দিকে প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালের নার্স ও আয়া সন্তান প্রসব করানোর চেষ্টা করেন। চিকিৎসক উপস্থিত না থাকায় রাত ১০ টার দিকে নার্স ও আয়ার সহায়তায় সন্তান প্রসব হয়।

সন্তান জন্মের পরই নবজাতকের অবস্থার অবনতি ঘটে। তখনও চিকিৎসক আসেননি বলে অভিযোগ করেন স্বজনরা। রাতেই রাজশাহীর একটি হাসপাতালে রেফার করা হয় শিশুটিকে। তবে পরদিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় ওই নবজাতক শিশু।

শিশুটির গলা, মাথা ও বুকে গুরুতর জখম ছিল, যা প্রসবের সময় নার্স ও আয়ার ভুল পদ্ধতির কারণেই হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।তাদের অভিযোগ, চিকিৎসকের দায়িত্বহীনতা ও হাসপাতালের অবহেলার কারণেই প্রাণ গেল নবজাতকের।

রোববার বিকেলে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ ও হট্টগোল করেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান বলেন, ‘একজন নারী ৩ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বারবার চেষ্টা করেও পদ্মা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত চিকিৎসক ফারজানা ইসলামের মন্তব্য পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নবজাতকের মৃত্যু   চিকিৎসা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close