শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সবার আগে ক্লাস শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৭:১৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষের ক্লাস শুরু হয়েছে। রোববার (২২ জুন) নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলো। 

ক্লাস শুরুর প্রথম দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থী রাকিব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জন্য গর্বের বিষয়। আজ থেকে আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু এবং আমি এই নতুন অধ্যায়ে অনেক কিছু শিখতে উৎসুক। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'আমরা শিক্ষার্থীদের স্বাগত জানাই। আশা করি তারা নিয়মিত অধ্যয়ন, গবেষণা এবং নৈতিক উন্নয়নের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ প্রস্তুত করবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল ও গতিশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।'

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, 'নবীন শিক্ষার্থীদের জন্য এটি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ধাপ। আমরা চাই, তারা শুরু থেকেই পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক। এজন্য একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে।'

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close