বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নেতাকর্মীদের চাপে ভেঙে পড়ল বিএনপির সম্মেলন মঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৪৭ পিএম

রাজশাহীতে নেতাকর্মীদের চাপে ভেঙে পড়েছে বিএনপির ত্রিবার্ষিক কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশ মঞ্চ।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর সপুরা এলাকার ইনডোর স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউই তেমন আহত হননি।

দলীয় সূত্রে জানা গেছে- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা বিএনপির কর্মী সম্মেলন চলছিল। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

উপস্থিত বিএনপি নেতাকর্মীরা জানান, বিকেলে নগরীর শাহমখদুম থানা বিএনপির কর্মী সম্মেলন শুরু হয়। সম্মেলনে সন্ধ্যার দিকে প্রধান অতিথি বক্তব্য দিয়ে মঞ্চ ত্যাগ করেন। এ সময় সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের অনেকেই মঞ্চে উঠে পড়েন। এতে আচমকা মঞ্চ ভেঙে পড়ে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এ সময় মঞ্চে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ মহানগরের নেতাকর্মীরা ছিলেন। 

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা বলেন, কর্মী সম্মেলন শেষে তারা মঞ্চ থেকে নেমে গেলে এ ঘটনা ঘটে বলে শুনেছি। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close