বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গেস্ট হাউজে অভিযান চালিয়ে দুই নারীসহ গ্রেপ্তার ম্যানেজার
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:৩৮ পিএম
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার।

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার।

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্প নগরীতে মিতালী গেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে দুই নারী ও হোটেল ম্যানেজারসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (২০ জুন) রাত প্রায় ১২ টায় মির্জাপুর উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের গোড়াই শিল্পনগরী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. এবিএম আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর গেস্ট হাউজের হোটেল ম্যানেজার নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাইমুড়ি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. শাহজাহান (৪৫) এবং দুই নারী হলেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার হুমগাও গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে লামিয়া (৩০) ও বরিশাল জেলার কোতোয়ালি থানার মিন্টু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (৩০) বলে জানা গেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোড়াই শিল্পনগরী এলাকার মিতালী গেস্ট হাউজে আবাসিক হোটেল ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবত নারী ব্যবসা চলে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মির্জাপুর উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারী, গেস্ট হাউজের ম্যানেজারসহ ১৪ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে ১১ জনকে ছেড়ে দেয় পুলিশ।

মির্জাপুর থানার (ওসি) রাশেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই নারী ও হোটেল ম্যানেজারের নামে মানবপাচার আইনে মামলা হয়েছে। আজ শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ম্যানেজার   নারী   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close