বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাক প্রতিবন্ধী আলমগীর হত্যা মামলার মূলহোতা গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:২৯ পিএম

টেকনাফে বাক প্রতিবন্ধী আলমগীরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা নুরুল আমিন ওরফে নুরুল ডাকাত অবশেষে গ্রেফতার হয়েছে।

শনিবার (২১ জুন) র‌্যাব-১৫ জানায়, ২০ জুন রাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৬ জুন দুপুরে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিকাশ মোড়ের সামনে বাক প্রতিবন্ধী আলমগীর (১৮) দাঁড়িয়ে ছিলেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে নুরুল ডাকাত নিজের কাছে থাকা ওয়ান শুটারগান দিয়ে আলমগীরকে গুলি করে। গুলিটি সরাসরি আলমগীরের বুকের পাঁজরে লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। এরপর নিহতের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় মামলা করা হলে র‌্যাব-১৫ তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চলমান অভিযানে অবশেষে নুরুল ডাকাতকে ধরা সম্ভব হয়।

র‌্যাব স্বদেশ প্রতিদিনকে জানায় জানিয়েছে, নুরুল আমিন একজন কুখ্যাত অপরাধী এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা ও অপরাধের অভিযোগ রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বাক প্রতিবন্ধী   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close