প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি
ভারতের অশোকনগরের শিক্ষকের ফোনালাপের ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়, দিনের পর দিন ছাত্রীদের কুপ্রস্তাবের অডিও রেকর্ডিং পাওয়া গিয়েছে তার। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে সরব সব মহল।
গত বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই শিক্ষকের সঙ্গে ছাত্রীর একটি কল রেকর্ডিং। অশোকনগরের একটি বহু পুরনো স্কুলের ইংরেজির শিক্ষক সৌমেন মিত্র। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের কুপ্রস্তাব দিতেন সৌমেন। তার চরিত্র নিয়ে গুঞ্জন বহুদিনের। যদিও এ বিষয়ে এখনো অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ভারতীয় গণমাধ্যম জানায়, ভাইরাল সেই অডিওতে লাগাতার ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দিতে শোনা যায় সৌমেনকে। কখনো কেমন পোশাকে ছবি পাঠাতে হবে তা বলেছেন।
এছাড়া কল রেকর্ডিংয়ে কখনো বলতে শোনা যাচ্ছে, ‘‘ভিডিও পছন্দ। যখনই বলেছি তখনই তো তোমার বোঝা উচিত যে ভিডিও পাঠাতে হবে। রাতে ভালো ভালো ভিডিও দিও, শর্ট ড্রেসে। পুরো সামুদ্রিক ভিডিও।”
গণমাধ্যমটি আরো জানায়, এসবেই থামেননি ওই শিক্ষক। ভিডিও কলে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি স্ত্রীর সম্পর্কে তীব্র আপত্তিকর মন্তব্যও করেন তিনি।
শাস্তির দাবি জানানোর পাশাপাশি অনেকেই দাবি করেছেন, ওই শিক্ষক আগেও এ ধরনের আচরণ করেছেন। প্রতিবাদ করলে নানা রকম হুমকিও দিয়েছেন।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে ওই শিক্ষকের অডিও। কমেন্ট বক্সে বইছে নিন্দার ঝড়।