শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ আটক এক রোহিঙ্গা মাদক কারবারি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৫০ পিএম
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আজ শনিবার (২১ জুন) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক রোহিঙ্গা যুবকের নাম মো. শহিদ (১৯), সে কক্সবাজারের উখিয়ার এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্প- ৮ ইস্ট, ব্লক-বি ৭৪, এর আশ্রয়িত রোহিঙ্গা হোসেন আহমদের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় মো. শহিদ নামে ওই যুবক ব্যাগ কাঁধে করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম বলেন, “আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া সীমান্তে চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মাদক   কারবারি   বিজিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close