শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফরজ নামাজের পর গুরুত্বপূর্ণ আমল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:৫৭ পিএম

পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর নামাজের পর প্রিয় নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিজে কিছু বিশেষ দোয়া পাঠ করতেন, এবং সাহাবায়ে কেরামদেরও তা শিক্ষা দিতেন।

নামাজ শেষে যে দোয়াটি সবচেয়ে বেশি প্রসিদ্ধ, তা হলো:

اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা আংতাস্‌ সালামু ওয়া মিন্‌কাস্ সালাম, তাবারক্‌তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।

অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই শান্তি কামনা করি। আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত। (সহীহ মুসলিম: ৫৯১, মুসনাদে আহমাদ: ২২৩৬৫)

নামাজের পরকার্য: যেভাবে নবীজি (সা.) দোয়া করতেন

নামাজ শেষে নবীজি (সা.) তিনবার ইস্তেগফার করতেন -
أَسْتَغْفِرُ اللَّهَ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।

এরপর উপরোক্ত শান্তির দোয়াটি পাঠ করতেন।

অতিরিক্ত আমল ও দোয়া:

তাসবিহে ফাতেমি: ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। (সহীহ মুসলিম: ৫৯৫)

আয়াতুল কুরসি পাঠ:

প্রত্যেক নামাজ শেষে পড়লে জান্নাতে প্রবেশের দরজা খুলে যায় – মৃত্যু ব্যতীত কিছুই তা ঠেকাতে পারবে না। (সুনানে কুবরা: ৯৯২৮)

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ. لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ

এই বিশেষ দোয়া জান্নাত লাভের ও জীবনের নিয়ামত রক্ষার দোয়া। (সহীহ বুখারি: ৮০৪)


اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ (উচ্চারণ: আল্লাহুম্মা আঈন্নী ‘আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবাদাতিকা।) 

 
অর্থ: আয় আল্লাহ্‌, আমাকে সাহায্য করুন, যেন আমি আপনার জিকির করি, আপনার শোকর করি, এবং উত্তম রুপে আপনার এবাদত করি।
 
اَللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَالْإِكْرَامِ (উচ্চারণ: আল্লা-হুম্মা আন্তাস সালা-মু ওয়া মিন্কাস্ সালা-মু, তাবা-রক্তা ইয়া যাল জালা-লি ওয়াল ইকরা-ম।)
 
অর্থ: হে আল্লাহ! আপনিই শান্তিদাতা এবং আপনার থেকেই কেবল শান্তি কামনা করি। হে আল্লাহ্‌! আপনি বরকতময়, মহিমাময় ও সম্মানিত।
 

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ رِزْقًا طَيَّبًا , وَ عِلْمًا نَافِعًا , وَ عَمَلاً مُتَقَبَّلاً (উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিযক্বান ত্বইয়িবান, ওয়া ইলমান নাফি’আ, ওয়া য়ামালাম-মুতাক্বাব্বালা।)

 
অর্থ: আয় আল্লাহ! আমি আপনার নিকট পবিত্র রুজি, উপকারী এলেম ও কবুল আমলের তৌফিক চাই।
 

اَللّـهُـمَّ حَـاسِـبْـنِـىْ حِـسَـابًا يَّـسِـيْـرًا (উচ্চারণ: আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা।) 

 
অর্থ: হে আল্লাহ! আমার হিসাবকে সহজ করে দিও।

নামাজের পর দোয়া পাঠ করা কেবল একটি রেওয়াজ নয়, বরং এটি আল্লাহর নৈকট্য লাভের অন্যতম উপায়। আমাদের উচিৎ, নিয়মিতভাবে এই গুরুত্বপূর্ণ দোয়াগুলো পড়া এবং তা পরিবারের সদস্যদেরও শেখানো।

আল্লাহ আমাদের সকলকে আমল করার তাওফিক দিন। আমিন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নামাজ   সালাত   গুরুত্বপূর্ণ আমল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close